কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের মাসকান্দি এলাকার আনোয়ার মিয়ার শিশু পুত্র নিলয় (৭) কে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যা করার মামলার আসামি পিতা মৃত জলিল উরফে জিল্লু মিয়ার ছেলে হবি মিয়া (২৮) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানার পুলিশ। জানা যায়, গত দুই বছর আগে আনোয়ার মিয়ার শিশু পুত্র নিলয় কে হত্যা করার পর হবি মিয়া দীর্ঘ দেড় বছর যাবত পলাতক ছিল। সেই নিলয় হত্যা মামলার আসামি হবি দেড় বছর পর ধরা পড়েছে বলে থানা সূত্রে জানাগেছে। গতকাল বিকালে হবিকে কুলিয়ারচর থানার পুলিশ কিশোরগঞ্জ জেলে প্রেরণ করেছেন।