নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত কম্বল বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্দেশনায় তিনি রবিবার বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পোরশা বাজার কার্যালয়ে ৩ শতাধীক স্থানীয় গরীব অসহায় ও শীতার্তদের মাঝে ওই কম্বল বিতরণ করেনে। এ সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্ চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক শাহ্ চৌধুরী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মাহমুদ শাহ্ চৌধুরী, সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শাহ্ চৌধুরী, সাধারন সম্পাদক ফারুখ হোসেন মিঞা, সাংগঠনিক সম্পািদক আবু সাইদ শাহ্ চৌধুরী, সদস্য সোহরাব হোসেন মন্টু শাহ্ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।