ধর্ষণ মামলার ২৪ ঘন্টার মধ্যেই নীলফামারীর ডোমার উপজেলায় শিশু ধর্ষণ মামলার আসামি মারুফ ইসলামকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত দেড় টার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি এলাকা হতে তাকে গ্রেফতার করে ডোমার থানায় আনা হয়। রোববার দুপুর এক টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। মারুফ প্রাপ্ত বয়স্ক না হওয়ায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো নির্দেশ দেয়।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোররাতে ডোমার থানায় প্রথম শ্রেনীর একটি শিশুকে ধর্ষনের অভিযোগ করে মেয়েটির মা। শনিবার গভির রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই রিমেল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে জেলা সদরের পলাশবাড়ি এলাকা হতে গ্রেফতার করে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শিশু মেয়েটির মায়ের দায়ের করা মামলায় মারুফ নামের হেফাজতে নিয়ে আদালতে পাঠানো হয়। মারুফ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়। আমারা তাকে সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ডোমার পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করে মারুফ ইসলাম। মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসার আগেই মারুফ পালিয়ে যায়।