খুলনার দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার এজাহার ভুক্ত ৫ আসামীকে আটক করেছে পুলিশ। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী জানান,বৃহস্পতিবার রাত থেকে কেএমপি এলাকা ও দিঘলিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মারধর করে টাকা ছিনতাইয়ের মামলার এজাহারভুক্ত আসামী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের মহেশ্বরপুর এলাকা থেকে শুক্রবার সকালে জাকির শেখের পুত্র পারভেজ শেখ (২৩),আজাদ শেখের পুত্র ইজদান (৩১), অহিদ শেখের পুত্র ইমামুল (২৭),রেজাউল তালুকদার এর পুত্র রুবেল তালুকদার (২৭) ও আসলাম শেখের পুত্র আবুল বাসার (২৮)কে আটক করে। এ সময় তাদের কাছে থাকা নগদ ৩৪ হাজার টাকা, ১টি মোটরসাইকেল, ১টি ভ্যানগাড়ি ও ১টি মোবাইল ফোন জব্দ করে। দিঘলিয়া থানা পুলিশের পুলিশ পরিদর্শক রিপন কুমার, মামলার আইও সনজিৎ কুমার, এস.আই হাবিবুর রহমান, এস.আই হাবিবুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত
আসামীদের জেল হাজতে প্রেরণের
প্রস্তুতি চলছিল।