করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য "শেরে-বাংলা স্মৃতি পদক ২০২০" প্রাপ্তি হয়েছেন দিঘলিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান উপজেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিঘলিয়া রিপোটার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মো: আলী রেজা বাচা।শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ এ পুরষ্কারের জন্য মনোনীত করেন।
কেন্দ্রীয় কচি কাঁচা মিলনায়তন, সেগুনবাগিচা ঢাকাতে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে অগ্রগামী মিডিয়া ভিশন এর পক্ষ হতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা পুরষ্কার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল হক সিকদার।এ ছাড়া মোঃ মোঞ্জুর হোসেন ঈসা,এ্যাড কামাল হোসেন, এম এ বারী সহ দেশের বিভিন্ন জেলা হতে আগত।অধ্যক্ষ, কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধিজন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আর কে রিপন ও এম গোলাম ফারুক মজনু। দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচার পক্ষে তার সহোদর খুলনা আ'লীগের সাবেক সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিয়াজ কচি প্রধান অতিথির হাত হতে এ পুরষ্কার গ্রহণ করেন।