বরগুনায় এসডিজি অর্জণে সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে স্থানীয় একটি নেটওয়ার্ক। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফ্যাম, সিপিডি ও সেচ্ছাসেবী সংগঠন জাগোনারী’র সহায়তায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্পের আওতায় শনিবার সকাল ১১ টায় স্থানীয় পৌরসভা মিলনায়তনে নেটওয়ার্কের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।
নেটওয়ার্কের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত নেটওয়ার্কের প্রায় ৫০ জন সদস্য এ সভায় উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সদস্যদের মতামতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে ২০২১ সালের জানুয়ারী মাস থেকে প্রতি সদস্যকে এই নাগরিক উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এ ১'শ টাকা করে পাশ বইয়ের মাধ্যমে সঞ্চয় জমা দিতে হবে।
সভার সঞ্চালনায় ছিলেন, জাগোনারী’র রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন, রাবেয়া মুন্নী ও সুমনা আক্তার।