যশোরের কেশবপুর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, পাঁজিয়া ইউ.পি সাবেক সদস্য মরহুম আকবর হোসেন আকুর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাঁজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সিরাজুল ইসলাম, প্রভাষক ও লেখক তাপস মজুমদার, শ্রমিক নেতা আশুতোষ বিশ্বাস, প্রদীপ ব্যানার্জী, এম. এ হালিম, সাংবাদিক অলিয়ার রহমান, মাহমুদুল হাসান প্রমূখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বিলাল হোসেন।