নানা সমস্যায় জড়জোরিত ১০টি ইঞ্জিন বাংলাদেশকে দিয়েছে কোরিয়ার হুন্দাই রোটেম প্রিশিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি সিসিআইসি। চট্টগ্রামের পাহাড়তলীতে থাকা
আলোচিত কোরিয়ার অচল দশ ইঞ্জিন নতুন বছরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে গ্রহন করার কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের জালিয়াতির এই ঘটনা প্রধানমন্ত্রীর দৃষ্টি আঁড়াল করে সরকার প্রধানকে দিয়ে যদি অকেজো মালামাল বুঝিয়ে নেয়া হয় তাহলে রেলওয়ের ১২ বছরে ৭২ হাজার কোটি টাকার উন্নয়ন সব নস্যাৎ করে দেয়া হবে। রেলকর্তৃপক্ষ যদি অর্থ ছাড় দিয়ে অচল এসব ইঞ্জিন গ্রহন করেন তাহলে দেশের সাথে এবং বঙ্গবন্ধুর আর্দশের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করা হবে বলে দাবি করেন প্রকল্প পরিচালক মো.নূর আহমেদ হোসাইন। তিনি বলেন,তদন্ত করে প্রতারক ঠিকাদার প্রতিষ্ঠান সিসিআইসির বিরুদ্ধে দৃষ্ঠান্তমুলক ব্যবস্থা নেয়া হলে ভবিষ্যতে আর কোন ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশের সাথে জালিয়াতি করার সাহস পাবেনা। শনিবার সকাল ১১.১৩ মিনিটে প্রতিবেদককে এসব কথা বলেন পিডি। এ সময় তিনি পরিকল্পনা মন্ত্রীর সাহসী ভুমিকার কথা উল্লেখ করে জানান, পরিকল্পনা মন্ত্রী তাঁর অবস্থানে অনড় রয়েছেন। এর জন্য তাঁকে ধন্যবাদ জানান পিডি।
সম্প্রতি রেলপথ মন্ত্রণালয় যাত্রী সেবার মান বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ণে ১০টি মিটারগেজ ইঞ্জিন (লোকোমোটিভ) ক্রয় করেন। তবে ইঞ্জিনগুলোয় দরপত্রের শর্তানুসারে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করা হয়নি।
নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে এসব ইঞ্জিন। এঘটনা তদন্তে রেল কর্তৃপক্ষ ডিসেম্বরের ১৪ তারিখে ৩ সদস্যের কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ফারুকী, অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুর উল-আলম চৌধুরী এবং বুয়েটের একজন সদস্য আছেন। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা আছে। তদন্ত দল এখনো পর্যন্ত অভিযোগকারী পিডির বক্তব্য গ্রহণ করেননি। প্রকল্পের পরিচালক মো.নূর আহমেদ হোসাইন বলেন,কোরিয়া থেকে আমদানি করা এসব ইঞ্জিন দেশটির কোম্পানি ফেরত নেয়ার দরজা বন্ধ। তিনি জানান,অর্থ ছাড় নেয়ার জন্য এডিবি বার বার চাপ দিচ্ছেন। রেলপথ মন্ত্রণালয় এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থ গ্রহন না করায় বিপাকে আছে ঋণ দাতা প্রতিষ্ঠান। এদিকে বাংলাদেশ সরকারের ক্রয়মূল্যের শতকরা ২৫ ভাগ অর্থ নিয়ে ওই দশটি ইঞ্জিন তৈরী করতে বাঁকি টাকা ইনভেস্ট করেছে ঠিকাদার প্রতিষ্ঠান হুন্দাই রোটেম প্রিশিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি সিসিআইসি। তারাও চুক্তির বাঁকি ৬৫ শতাংশ টাকা হাতে নিতে জোড় তদ্ববির চালাচ্ছেন। ঠিকাদার প্রতিষ্ঠান টাকা না পাওয়ায় রয়েছে বিপদে। অপরদিকে ক্রয় করা ১০টি ইঞ্জিনের কোন কূলকিনারা করতে পারছে না রেলপথ মন্ত্রণালয়। এই দশটি ইঞ্জিন এখন উভয়ের গলার কাঁটা। লোকো মোটিভগুলো নিয়ে দাতা গ্রহীতা উভয়েরই বিপাকে ছিলেন। তবে অন্ধকার কেটে আশার আলো দেখছেন হুন্দাই রোটেম কোম্পানি। ক্রয় করা ইঞ্জিন নাম্বার-৩০০১ থেকে ৩০১০ পর্যন্ত।
প্রকল্প পরিচালক বলেন, লোকোমোটিভগুলোর গুণগত মান খারাপ হলেও তা আর ফেরত দেওয়ার সুযোগ নেই। তবে একটি ইঞ্জিন লাইটিং ট্রায়ালের জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে লাইনে নেয়া হয়েছিল। পিডি বলেন, চুক্তির ক্রয়াদেশের সাথে ইঞ্জিনের যন্ত্রাংশের মিল নেই। মন্ত্রণালয় চেয়েছেন লেটেস্ট মডেল তারা সরবরাহ করেছে ওল্ড মডেল। যা চুক্তি ভঙ্গের বা প্রতারণার সামিল। ঠিকাদার প্রতিষ্ঠান করোনাকে পুঁজি করেই প্রতারণার ফাঁদ পেতেছিল। তাদের প্রতারণা আজ বাস্তবায়ন হওয়ার পথে। এর আগে চুক্তি অনুসারে ২৫ শতাংশ অর্থ প্রদান করা হয়। বাঁকি ৬৫ শতাংশ টাকা জাহাজে উঠানোর সময় দেওয়ার কথাছিল। কিন্তু তা এখনও প্রদান করা হয়নি। তবে কর্তৃপক্ষ খুব শিগগিরই সেটা বাস্তবায়ন করতে পারে। কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি গত ৩১ আগস্টে ইঞ্জিনগুলো সরবরাহ করেছে বাংলাদেশকে।
এদিকে রেলওয়ের আরেক কর্মকর্তা জানান,আগামীতে দেশের যাত্রী সেবার জন্য মিটারগেজ ইঞ্জিন ক্রয় করার প্রয়োজন হবে না। এই দশটি লোকো মোটিভ ক্রয়াদেশের কথা উল্লেখ করে রেলের এই কর্মকর্তা বলেন,চুক্তি হয়েছিল ৩২ হর্সের ইঞ্জিন তৈরী করে দেওয়ার। ঠিকাদার প্রতিষ্ঠান দিয়েছে ২২ হর্সের। যা ভবিষ্যতে মিটারগেজ ইঞ্জিনকে ব্রডগেজে রূপান্তর করা যাবে না। এবং এই ইঞ্জিনের গতিবেগ ক্রমশয় কমেই যাবে। এসব লোকোমোটিভ কেনায় কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির সঙ্গে ২০১৮ সালের ১৭ মে চুক্তি করে রেলওয়ে। এ চুক্তিমূল্য ছিল তিন কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৪০০ ডলার।
সিসিআইসি ইঞ্জিনগুলো ম্যানুফ্যাকচারিংয়ের গুরুত্বপূর্ণ সময়গুলোতে কখনোই রেলওয়ের টিমকে পরিদর্শনে নিয়ে যায়নি। সর্বশেষ যখন হুন্দাই রোটেম তাদের কারখানা পরিদর্শনের জন্য রেলওয়ের কর্মকর্তাদের আমন্ত্রণ জানায় তখন কভিড-১৯ কোরিয়ায় ব্যাপকভাবে সংক্রমিত হয়ে পড়ে। তাই ইঞ্জিনের গুণগত মান নিশ্চিতে রেলওয়েকে সিসিআইসির ওপর নির্ভর করতে হয়। এ সুযোগে নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে ইঞ্জিনগুলো তৈরি করে হুন্দাই রোটেম। ঠিকাদার প্রতিষ্ঠান ইঞ্জিন জাহাজীকরণের আগে পিএসআই সার্টিফিকেট
ইস্যু না করা ও পরবর্তীতে একই তারিখে দুই ধরনের সার্টিফিকেট ইস্যু করার কারণে ওই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রকল্প পরিচালকের সন্দেহ হয়। সে কারণে মালামালগুলো জাহাজ থেকে না নামিয়ে পুনরায় ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করার ব্যাপারে মতদেন পিডি। কিন্তু লোকোমোটিভ সরবরাহকারি পিএসআই কোম্পানি বা অন্য কোন উৎস থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জেনে প্রকল্প পরিচালককে রেলপথ সচিব সেলিম রেজা, ডিজি শামসুজ্জামান, অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর উল আলম চৌধুরী মন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রকল্প পরিচালককে মালামালগুলো খালাস করার জন্য মৌখিক নির্দেশ দেন। এ সময় মন্ত্রীর দপ্তরে উপস্থিত ছিলেন রেলমন্ত্রীর এপিএস রাসেদ প্রধান ও পিও।