নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম ওরফে রফিক আর্মির (৪৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় রংপুর-ডালিয়া সড়কের চৌধুরীর স্ট্যান্ড নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে। সাবেক ওই সেনা সদস্য রণচন্ডী ইউনিয়নের বাফলা চেয়ারম্যানপাড়া গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে। জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে রফিক আর্মি মোটরসাইকেলে কিশোরগঞ্জ থেকে বাড়ি ফেরছিলেন। ওই স্থানে একটি সিএনজির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যান। এ সময় ডালিয়াগামী ১০ চাকার ট্রাকে পিষ্ট হয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নিরীক্ষণ শেষে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।