কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বীর কাশিমনগর গ্রামে গত বুধবার বিকালে বাড়ির জায়গা নিয়ে প্রতিপক্ষ বীর কাশিমনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের নির্দেশে অভিন মিয়া, রবিন মিয়া, শামিম মিয়া, নাঈম মিয়া, তানভীর মিয়া, রোমান মিয়া, সুমন মিয়া সহ ২০-২৫ জন লোক লোহার রড, দেশীয় অস্ত্র সহ মৃত জিল্লুর রহমানের স্ত্রী শিরিন আক্তার (৫৫), শায়লা আক্তার জেবিন (৩০), নাহিদা আক্তার তন্নী (২৪), আতিকুর রহমান দুর্জয় (২১), তার দাদী শামসুন ন্নাহার (৬৫) কে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে শিরিন আক্তার ও শামসুর ন্নাহার কে গুরুতর আহত অবস্থায় কুলিয়ারচর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, গত বুধবার বীর কাশিমনগর গ্রামে রেজাউল করিম ও তার লোকজন মৃত জিল্লুর রহমানের ক্রয়কৃত জায়গা অবৈধভাবে সশস্ত্র অবস্থায় ভাড়াটিয়া লোকদের নিয়ে ঘর স্থাপন করে আসছে। তখন পুলিশ ঘটনার স্থলে গেলে প্রতিপক্ষ রেজাউল করিম ও তার লোকজন কে পুলিশ বাধা নিষেধ করলেও পরক্ষনে পুলিশ যাওয়ার পর ঘর তুলেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই অবস্থায় মৃত জিল্লুর রহমানের স্ত্রী শিরিন আক্তার ও তার ছেলে মেয়েরা বাঁধা প্রদান করলে তাদের কে মারধর করেছে বলে তারা দাবি করেন। এই বিষয়ে শুক্রবার সকালে মৃত জিল্লুর রহমানের মেয়ে শায়লা আক্তার জেবিন বাদী হয়ে রেজাউল করিম কে প্রদান আসামি করে অভিন মিয়া, রবিন মিয়া, শামিম মিয়া, নাঈম মিয়া, তানভীর মিয়া, রোমান মিয়া, সুমন মিয়া, তামিন মিয়া, মনি আক্তার, মৌসুমি আক্তার, মুক্তার, ডালিয়া আক্তার সহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের নামে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কুলিয়ারচর থানার কর্মকর্তা ইনচার্জ এম.এ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেন।