বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের আলোচিত এসএসসি পরীক্ষার্থি শিহাব হোসেন (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত মহসিন আলী নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহসিন আলী আদমদীঘির করজবাড়ী গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে। গত বুধবার সন্ধ্যায় করজবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২ আগস্ট সন্ধ্যায় সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের এসএসসি পরীক্ষার্থি শিহাব হোসেনকে শিপলুসহ তার সহযোগীরা ছুরিকাঘাতে হত্যা করে। এই ঘটনায় ৩ আগস্ট শিহাবের বাবা হারুনুর রশিদ বাদি হয়ে দক্ষিন গনিপুরের শিপুল হোসেন তার বাবাসহ ৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে। এই হত্যাকান্ডের পর পুলিশ মুল আসামি শিপলু হোসেন ও তার বাবা এখলাছ উদ্দিনকে গ্রেফতার করে। শিপলুর দেয়া তথ্যানুসারে ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ। শিপলু আদালতে ১৬৪ ধারামতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দীন জানান, এই মামলায় মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মহসিন আলীকে বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।