ঝিনাইদহ কালীগঞ্জে শহীদ নুর আলী কলেজের হল রুমে বৃহস্পতিবার সকালে বৃষ্টি পানি, জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াই,পরিবেশ দূষণ রোধ করি,স্বাস্থ্য ঝুঁকি কমাই। শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশন জাপান এর সহযোগিতা সোনার বাংলা ফাউন্ডেশনের, পানি সাশ্রয়ী কার্যকরী কৃষি অনুশীলন প্রকল্পের কৃষকদের নিয়ে উওম কৃষি অনুশীলন প্রশিক্ষনে ২য়ব্যাচ অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন,কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, বিশেষ অতিথি ছিলেন শিকদার মোঃ মোহায়েন আক্তার,উপজেলা কৃষি অফিসার, মোঃ হুমায়ন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ মতিয়ার রহমান,উপসহকারী কৃষি অফিসার।