রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী শহীদুজ্জামান শাহীদ নির্বাচনী মতবিনিময় সভা করেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌরসভার ২ নম্বর ওয়র্ডের গোচর মহল্লাবাসীর সাথে এই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় মহল্লার প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
আয়োজিত মতবিনিময় সভায় শহীদুজ্জামান শাহীদ মহল্লাবাসীর উদ্দ্যেশে বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তাই আমি নৌকার মনোনীত হয়েছি। এই নির্বাচনে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আগামী ১৬ জানুয়ারী বিজয়ী করলে আড়ানী পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে উপহার দিব। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় আড়ানী পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত এবং পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো এবং মহল্লাবাসীর পাশে থেকে সকল সমস্যার সমাধান করবো।
সভায় উপস্থিত ছিলেন আড়ানী পৌর নির্বাচনে আ.লীগের মনোনীত নৌকার প্রার্থী ও পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন মতি, সহ-সভাপতি সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুুর রহমান, অধ্যক্ষ সামরুল হোসেন, আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি আজিবর রহামান, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম লাল্টু, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহম্মেদ, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক ধনির উদ্দিন মন্ডল, মহল্লা প্রধান আকরাম আলী, প্রভাষক মুরাদ আলী, জামাল মন্ডুল, কফিল মন্ডল, শহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, খলিল উদ্দিন, শিরিন সুলতানা, আকতার রহমান, মহন আলীসহ প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। গোচর মহল্লার ২ নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১ হাজার ১৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৫৮ ও নারী ভোটার ৫৮৮ জন। এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছে ৩ জন।