দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারকে বহিস্কার করেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাওন শিকদার তার গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের কারণে স্ব-পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর পারভেজ রুবেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দ্¦ায়িত্ব দেওয়া হয়েছে। শাওন শিকদার শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনার নাতি। এর আগে এক মুক্তিযোদ্ধাকে মারধর করার অপরাধে তাকে বহিস্কার করা হয়। পরবর্তীতে আবারো পদ ফিরে পায় সে। সম্প্রতি মোবাইলে এক আওয়ামী লীগ কর্মী ও নৌকা প্রতিক নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করার কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতাকর্মীরা এ সিদ্ধান্ত গ্রহন করেছে।