কনকনে শীতে অসহায় মানুষের কষ্টের সীমা থাকে না। গরম কাপড়ের অভাবে দূর্ভোগ পোহাতে হয় তাদের। সমাজের হতদরিদ্র শীতার্ত এসব মানুষের কথা ভেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন মানবতার সেবায় অগ্রগামী সংগঠন লায়ন্স ক্লাব অব ঢাকা ব্লুজের প্রেসিডেন্ট ও মুক্ত আকাশ মিডিয়া স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. শামসুল আলম। বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত উদ্যোগে নিজ গ্রাম পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুরের হতদরিদ্র ২শ’ শীতার্ত মানুষের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। এ সময় সমাজসেবক আবদুল কুদ্দুস, নুরুল ইসলাম বরাত, ইউপি সদস্য আবদুল আলীম, মীর শফিক ,সাংবাদিক মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।