ঝিনাইদহে পদবী, বেতন গ্রেঢ পরিবর্তন সহ বিভিন্ন দাবিতে বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওয়াজির আলী স্কুল এ- কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ সহ বাংলাদেশ বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা ১০ম বেতন গ্রেড প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারন সহ ৬ টি দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহবান জানান।