বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবৈধভাবে চার্জার চালিত অটোচার্জারের ব্যাটারির পানি তৈরি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সান্তাহার ইউনিয়নের ছাতনী-ঢেকড়া এলাকায় টেকনো বাংলা মেশিনারীজ নামের ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।
জানা যায়, টেকনো বাংলা মেশিনারীজ নামের একটি কারখানায় দীর্ঘদিন ধরে পরিবেশে অধিদপ্তরের অনুমতি ছাড়াই চার্জার চালিত অটোচার্জার ব্যাটারির পানি ও পলিথিন তৈরি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা শীমা শারমিনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্তক মূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।