নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার যাচাই-বাছাইয়ে ঋণখেলাপি ও বয়স কম হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে মো. শাহিন হোসেন, মো. নুরুল আমিন প্রামানিক ও মো. মশিউর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে আকতার হোসেন ফেকু ,৭ নম্বর ওয়ার্ডে মো. শাহীন আকতার, ৯ নম্বর ওয়ার্ডে মো. আমিনুল ইসলাম সরদার ও ১৫ নম্বর ওয়ার্ডে তারিক আজিজ।
সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঋণখেলাপি ও বয়স কম হওয়ায় সাধারণ কাউন্সিলর পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তা বরাবরে আপিল করতে পারবেন।
এ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র মেয়র পদে ৬ জন, সংরক্ষিত ৫টি নারী কাউন্সিল পদে ২১ জন এবং ১৫টি সাধারন কাউন্সিলর পদে ৯৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ৩০ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।