রাজশাহীর বাঘায় র্যাবের জব্দকৃত আলু নিলামে বিক্রি হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) নিলাম আলু কিনতে থানা চত্বরে ৩২ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
জানা যায়, গত ৪ ডিসেম্বর বাঘা-ঈশ^র্দী সড়কের বাঘা পৌরসভার বানিয়া পাড়া নামক স্থানে আলুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২৪৩৩৪৫ নম্বর) আটকের পর তল্লাশি করে ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে রাজশাহী র্যাব-৫। আলু ভর্তি ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়। তারপর থেকে আলু ট্রাকেই ছিল।
এই আলু নিলামে বিক্রির জন্য আদালত থেকে উপজেলা নির্বাহী অফিসার, কৃষি অফিসার, খাদ্য নিযন্ত্রক অফিসারকে নির্দেশ দেয়া হয়। তারা মোট ১২ হাজার ৫০০ কেজি আলু ২৫০ বস্তা ১ লক্ষ ২৫ হাজার টাকায় বিক্রি করেন। থানা চত্বরে ৩২ জন ব্যবসায়ী ৫ হাজার টাকা জমানত জমা নিয়ে নিলামে অংশ নেয়।
ট্রাকটি রাজশাহীর মোহনপুর ‘দেশ কোল্ডস্টোর’ থেকে আলু নিয়ে পটুয়াখালির আমতলী যাওয়ার পথে অতিরিক্ত ভাড়ার চুক্তিতে বাঘা উপজেলার মীরগঞ্জ থেকে বস্তায় করে ফেনসিডিল আলুভর্তি ট্রাকে নিয়ে যাচ্ছিল। র্যাবের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে ট্রাকটির পথরোধ করে ফেন্সিডিলসহ আলু ভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে পটুয়াখালী সদর এলাকার মেরাজ খানের ছেলে ট্রাক চালক হুমায়ন কবির (৪৫) এবং শরিয়তপুর সদর এলাকার আক্কাছ আলীর ছেলে হেলফার লিটন আলীর (৪৭) নামে থানায় মামলা দায়ের করা হয়। তারপর থেকে আলু ট্রাকে সংরক্ষণ করা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, আদালতের নির্দেশমতে আলূ বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে লালচান জানান, সোয়া লাখ টাকার আলু কিনতে খরচ হয়েছে ১ লক্ষ ১৯ হাজার টাকা। হিমঘরের বাইরে বেশ কিছুদিন থাকার ফলে আলুর গুণগতমান খারাপ হয়ে যায়। এই ক্রয় করা আলুতে লাভ হবে না। বাজারে প্রতিকেজি নতুন আলু ৫০-৬০ টাকা ও পুরাতন আলু ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।