করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দীর্ঘদিন ধরে বিদেশী শিক্ষার্থীদের মালয়েশিয়া প্রবেশে যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী (১ জানুয়ারী) শুক্রবার থেকে বিদেশি নতুন-পুরানো শিক্ষার্থীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকালে প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি বিন ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় লন্ডনসহ কয়েকটি শহরের শিক্ষার্থীদের এই মুহূর্তে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
তিনি আরও বলেন, যে সব নতুন ও পুরানো শিক্ষার্থী স্থানীয় বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলো থেকে প্রবেশের অনুমতি ও থাকার বাসস্থান পেয়েছে তারাই কেবল নিজ নিজ অভিভাবকদের নিয়ে প্রবেশ করতে পারবে।