কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্যে একমাত্র ঐতিহ্যবাহী বাজার পিরিজপুর। করোনা কালীন ৯ মাসেও কাঁচা বাজার ও সবজি বাজারে পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের নেই কোন সামাজিক দূরত্ব। তাদের মধ্যে করোনা বলতে কোন শব্দ তারা ভাবেন না বলে সংশ্লিষ্ট বাজারের আগত পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এই নিয়ে মাথা ব্যথা নেই বলে জানাগেছে। মঙ্গলবার সরেজমিন গিয়ে জানা গেছে, এমনিতেই কাঁচা বাজারের বিভিন্ন সবজি, কলার ছড়া একেবারেই মন্দাভাব যাচ্ছে। কৃষক ও পাইকাররা এখন আগের তুলনায় সবজি এখন কম কিনতে আসে। তার জন্য তাদের লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে। এই বাজারের কয়েকজন ইজারাদারদের সাথে কথা বলে জানা গেছে, এই বছর সরকারী ভ্যাট সহ ৯৭ লক্ষ টাকা দিয়ে বাজার ইজারা আনতে গিয়ে লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হবে। কারণ করোনা ভাইরাসে ৪ মাসে তাদের ১০ থেকে ১৫ লক্ষ টাকা এমনিতেই লোকসান গুনতে হবে বলে অনেকে মন্তব্য করেন।