বগুড়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. জিলহাজ (২৫) ও তৌহিদুর রহমান (২৫)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে পুলিশের একটি দল দুপুরে কাহালু উপজেলার বারোমাইল এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, গ্রেপ্তাকুত আসামীদের বিরুদ্ধে কাহালু থানায় নিয়মিত মামলা করা হয়েছে।