নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে রাষ্ট্রপতিকে দেয়া দেশের বিশিষ্ট ৪২ নাগরিকের চিঠির বিতর্কে আবারও আলোচনায় সংবিধানের ষোড়শ সংশোধনী। বিশিষ্ট এই ৪২ নাগরিক তাদের চিঠিতে ইসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
আর নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় কমিশনের বিরুদ্ধে কিভাবে নেওয়া যাবে সে ব্যাপারেও মতামত দেন ৪২ নাগরিকের মধ্যে অন্যতম সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।
শনিবার (১৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ৪২ নাগরিকের দেয়া চিঠি প্রসঙ্গে নিজেদের বক্তব্য জানানোর পাশাপাশি সর্বোচ্চ বিচারিক পরিষদ বা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারেও মতামত দেন এই আইনজীবী।