ঈশা খানের স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ী সংস্কার-সংরক্ষণ ও উন্নয়ন এবং জাদুঘর নির্মাণ প্রকল্পের প্রস্তাবিত প্রায় ১০ একর ভূমি যৌথ তদন্ত কাজ চলছে বলে জানা গেছে। গত দুদিন যাবত চলমান কাজ পরিচালনা করছেন প্রততœত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন প্রতœতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাদেকুজ্জামান, কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার কাননগো এবিএম হাবিব উল্লাহ, সার্ভেয়ার মোঃ মহসীন মিয়া, প্রতœতত্ত্ব অধিদপ্তরের সার্ভেয়ার মোঃ লোকমান হোসেন। তাদের সহযোগিতা করছেন কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খান, ঈশা খানের পনেরতম অধস্তন পুরুষ দেওয়ান আনোয়ার দাদ খান, দেওয়ান মামুন দাদ খাঁন,শাহাবুদ্দিনসহ স্থানীয় ব্যক্তিরা।
প্রসঙ্গত ঈশা খানের স্মৃতি বিজড়িত জঙ্গলবাড়ী সংস্কার-সংরক্ষণ ও উন্নয়ন এবং জাদুঘর নির্মাণ প্রকল্পের প্রস্তাবিত প্রায় ১০ একর ভূমি অধিগ্রহণের জন্য সম্প্রতি প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে প্রতœতত্ত্ব অধিদপ্তর।