ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাক প্রাং এর সমর্থনে দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত। সোমবার দুপুরে পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি এবং সম্পাদকসহ দলীয় ভবানীগঞ্জ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক সভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাক প্রাং এর সাভাপতিত্বে সভায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এস এম মোজাম্মেল হক এর পরিচালনায় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, আহসান হাবিব, মামনুর রশিদ মামুন, রেজাঊল করিম, মকলেছুর রহমান মকুল। সেচ্ছাসেবক দলের নেতা হাফিজুর রহমান ,সজ্জাদ হোসেন। ছাত্র নেতা মহাব্বত হোসেন,উজ্জল হোসেন,রবিউল ইসলাম গণি, শফিকুল ইসলাম প্রমুখ।