বগুড়ার কাহালু উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমবায় কার্যালযের আয়োজনে উপজেলার সমবায়ীগণের অংশগ্রহণে ১ দিনের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালযের যুগ্ম-নিবন্ধক মোহাম্মদ আবদুল মজিদ। ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ দেন কাহালু উপজেলা সমবায় কর্মকর্তা আলহাজ¦ মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল ও বগুড়া জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মিল্টন রহমান।
উক্ত ভ্রাম্যমাণ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কাহালু উপজেলার বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সমবায়ীবৃন্দ।