রাজশাহীর বাঘায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলা হলরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপ-সচিব মোহা: জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। বিএডিসি রাজশাহীর উপ-পরিচালক মোহা: আবদুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়।