এনপি এখন উভয় সংকটে আছে। একদিকে অপরাজনীতির জন্য নিন্দিত অপরদিকে দলের ভেতরে মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকটে। ঘরোয়া সংকট মোকাবিলায় বিএনপি এখন হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাসভায় যুক্ত হয়েছিলেন।