সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন সহ সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ৪২জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে আনন্দ মুখোর ও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।
জানা গেছে, মেয়র পদের জন্য আওয়ামী লীগের মতিউর রহমান মতি, বিএনপি’র ছাবিনা ইয়াসমিন বেবি, সতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, আওয়ামী লীগ দলীয় বর্তমান মেয়র আলমগীর শাহী সুমন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশীদ ফারাজী, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়াই করার জন্য ৩১জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন আজ রোববার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ ভাবে মেয়র সহ বিভিন্ন পদের প্রার্থীরা তাদের স্ব-স্ব মনোনয়ন পত্র দাখিল করেছেন। এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ্য ২২ই ডিসেম্বর বাছাই পর্বের দিন ধার্য রয়েছে ও আগামী ১৬ই জানুয়ারী এ পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ক্যাপসন: সারিয়াকান্দিতে মেয়র পদের জন্য আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মতিউর রহমান মতি গতকাল শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করছেন।