শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে যশোর-মাগুরা সড়কের হুদোরাজাপুর নামকস্থানে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোর নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিলো। দুপুরের দিকে বাসটি সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌছলে অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এরফলে বাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। এরমধ্যে ১১জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অনেকে সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন।
আরো জানা যায়, দুর্ঘটনায় আহত ১১জনের মধ্যে একজন হাসপাতালে আনার পথেই মারা গেছেন। অন্যান্যের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে ৫জনের অবস্থা সংকটাপন্ন।