যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১১টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। শুক্রবার রাতে পরীক্ষা শেষে শনিবার সকালে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, তাদের ল্যাবে মোট ৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নেগেটিভ ফল দিয়েছে ৭০টি।
এদিন যশোর জেলার মোট ৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০টি পজেটিভ ফল দেয়। এ ছাড়া মাগুরার ১৭টি নমুনা পরীক্ষা করে ১টি পজেটিভ পাওয়া যায়। পরীক্ষার বিস্তারিত ফলাফল সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই নিয়ে যশোর জেলায় মোট ৪,৫৬২ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ৫৩ জন। আর সুস্থ হয়েছেন ৪,২৫৭ জন।