ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের বিলের মাঠ থেকে আবদুল আলিম (৫০) নামে এক ইলেকট্রনিক মিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মুনসাদ আলীর ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, বিলের মাঠে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আবদুল আলিমের মৃতদেহ উদ্ধার করে।
তিনি জানান, মৃতদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।