আসন্ন বগুড়ার সান্তাহার পৌরসভার নির্বাচন ২য় ধাপের অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ জানুয়ারি ২০২১ সালে। সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছেন দুই বন্ধু। গত ১৮ ডিসেম্বর ২য় ধাপের পৌর নির্বাচনের ৫৫ পৌর সভার মেয়র প্রার্থীদের নাম দলীয় কার্যালয়ে ঘোষনা করেন বড় দুই দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি। আসন্ন ১৬ জানুয়ারি সান্তাহার পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনীত হয়েছেন আশরাফুল ইসলাম মন্টু এবং বিএনপি থেকে মেয়র পদে মনোনীত হয়েছেন বর্তমান মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু। সান্তাহার পৌর সভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী দুইজন মেয়র প্রার্থী ঘনিষ্ঠ বন্ধু। তারা দুই জনই সান্তাহার বিপি উচ্চবিদ্যালয় থেকে ১৯৮৩ ইং সালে এস এস সি পাস করেন এবং ১৯৮৫ সালে সান্তাহার সরকারি কলেজ থেকে এইচ এস সি পাস করেন। শিক্ষা জীবনে দীর্ঘকালীন সহপাঠী থাকার জন্য বক্তি জীবনেও তারা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।
এ ব্যাপারে আশরাফুল ইসলাম মন্টু ও আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টুর সাথে কথা বলে জানা গেছে, দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তারা একে অপর কে শুভ কামনা ও অভিনন্দন জানিয়েছেন। তারা দুইজন আশা করছেন আসন্ন সান্তাহার পৌর নির্বাচন একটি অবাধ সুষ্টু ও প্রতিযোগিতা মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৮৮ ইং সালে সান্তাহার পৌরসভাটি খ" শ্রেণীভুক্ত পৌরসভা থেকে ২০১৭ সালে এটি "ক" শ্রেণীতে উন্নীত হয়। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮০৪ জন আর নারী ভোটার ১৩ হাজার ৩৬৮ জন।