রংপুর বিভাগীয় লেখক পরিষদ এর নীলফামারী জেলা সাহিত্য সম্মেলন শুক্রবার রাতে(১৮ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। ১৮ ডিসেম্বর নীলফামারী জেলা পরিষদ মিলনায়তন কক্ষে ওই সম্মেলনে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক মনি খন্দকার।
অতিথির বক্তব্য বলেন বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির আহমেদ, অধ্যাপক আবদুর রউফ চৌধুরী ও অ্যাডভোকেট আবদুল গফুর। এছাড়াও বক্তব্য দেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম আল আজাদ ও সদস্য সচিব শান্তিপদ রায়। সম্মেলনে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকারকে সম্মাননা প্রদান করা হয়। পরে মনি খন্দকারকে সভাপতি ও হাবিব উল্লাহ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে বিভাগীয় লেখক পরিষদ এর দশম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মারক গ্রন্থ মুখ এর মোড়ক উন্মোচন করা হয়। সম্মেলন পরিচালনা করেন কনিনীকা মীরা।