সারিয়াকান্দি পৌরসভা নিবার্চনে আওয়ামী লীগ দলীয় মেয়র পদের মনোনয়ন নিয়ে শনিবার উপজেলার সর্বত্রই ছিল আলোচনা, সমালোচনা ও গুঞ্জন। দিনভর সর্বত্রই মেয়র পদে দলীয় মনোনয়নের বিষয়টি ‘টক অব দ্যা সারিয়াকান্দিতে’ পরিনিত হয়। তবে জলপনা-কল্পনা অবসন ঘটিয়ে নাটকীয় ভাবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকেই সর্বশেষ মেয়র প্রার্থী ঘোষনা করা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে সামাজিকে যোগাযোগ মাধ্যমে আলমগীর শাহী সুমনকে প্রাথী হিসাবে ঘোষনা করার খবর ছড়িয়ে পড়ে। তবে শনিবার সকাল ১০টার দিকে জনগণের মুখে মুখে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি কে দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত একটি পত্র দেখা যায়। এ পত্রে মতিউর রহমান মতিকে সারিয়াকান্দি পৌরসভায় মেয়র পদে ভোট করার জন্য তার নাম উল্লেখ করা হয়। এ ব্যাপারে মতিউর রহমান মতির সাথে যোগাযোগ করা হলে, তিনি মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে সকলের সহযোগিতা কামনা করেন।