ফুটফুটে হাসিমাখা যুবক রুবেল। কোন কাজেই পিছুটান নেই তার। অভাবের সংসারে লেখা পড়ায় খুব একটা এগুতে পারেনি সে। পরিবারের আর্থিক অস্বচ্ছলতায় কিশোর বয়সেই রুবেল বেঁচে নেয় বাঁশ বেতের কাজ।
তার নিপুন ও সূচারু কাজ এতই সুক্ষ্ম যে, বিদ্যুতের গতিতে এক ঘন্টার মধ্যেই কমপক্ষে ৪/৫টি টুকরি বা খাঁচা তৈরী করতে পারেন।
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ধুলজুরী গ্রামের মোঃ রইছ মিয়া পুত্র রুবেল মিয়া।
জীবনে অন্য কোন পেশার কথা চিন্তা না করে বাঁশ ও বেতের কাজ নিয়েই তার স্বপ্ন।
দুই এক দিন পর পর গ্রামের আনাছে কানাছে বাঁশ ক্রয় করতে বেড়িয়ে যান সে। কোন সহযোগী না থাকায় সে একাই বাঁশ কাঁধে বহন করে বাড়িতে নিয়ে আসেন। প্রতিদিন বাঁশ থেকে বেতা তুলে টুকরি বা খাঁচা প্রস্তুত করা হয়। সংসারের ফাঁকে ফাকে স্ত্রী রুমেলা টুকরি তৈরীর কাজে সহায়তা করে।
একটি মাঝারি ধরনের টুকরি বিক্রয় করা হয় ২০০ থেকে ২৫০ টাকা। এতে তার মাসিক আয় হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এ উপার্জন দিয়ে সে সংসারের খরচ ও তিন মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছে। রুবেলের দেখাদেখি গ্রামের অনেক বেকার যুবক এ পেশায় এগিয়ে এসেছেন।
রুবেলের উৎপন্ন টুকরি স্থানীয় ভাবে প্রচুর চাহিদা রয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলার ইটের বাটায় ও বিল্ডিং ঢালাইয়ের কাজে তাহার টুকরি সরবরাহ করা হচ্ছে।
টুকরি শিল্পের কারিগর রুবেল মিয়া জানায় বর্তমানে বাঁশের উচ্চ মূল্য ও পুঁজির অভাবে এই শিল্প ধরে রাখা সম্ভব হচ্ছে না।
প্রতিবেশী বাদল মিয়া জানান, একজন দক্ষ বাঁশ বেতের কারিগর রুবেল নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করে সমাজে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এহসানুল হক জানান, পশ্চিম ধুলজুরী গ্রামের বাঁশ বেতের কারিগর রুবেলের মত আরও ৩৬জন কারিগরদের নামের জরিপ করা হয়েছে। সারগিদ- উস্তাদ প্রশিক্ষণের মাধ্যমে তাদের কে সাবলম্বি করার পরিকল্পনা রয়েছে।