রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়েছে আড়ানী পৌর আ.লীগের সভাপতি শাহীদুজ্জামান শাহীদ ও বিএনপি’র সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি তোজাম্মেল হক। শুক্রবার আ.লীগ ও বিএনপির দলীয় প্রধান স্বাক্ষরিত তারা নিজ নিজ দলীয় মনোনয়ণপত্র হাতে পেয়েছেন। দলীয় মনোনয়নপত্র হাতে পাওয়ার পর নেতাকর্মীদের দ্বারা শুভেচ্ছা ও দোয়া নিয়ে গণসংযোগ শুরু করেছেন।
জানা যায়, দ্বিতীয়ধাপে আগামী ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আ.লীগের পক্ষে সবগুলো মনোনয়ন চুড়ান্ত করলেও বিএনপি ৫৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।
উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন মতি, সংগঠনিক সম্পাদক ও বর্তমান মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি, সাবেক চেয়ারম্যার ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি তোজাম্মেল হক, সাবেক মেয়র ও আড়ানী পৌর বিএনপির সাবেক সভাপতি শিক্ষক নজরুল ইসলাম, আড়ানী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুজাত আহম্মেদ তুফান।
এদিকে মেয়র পদে ৭ জন। ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন। নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী নিজ নিজ সমর্থন নিয়ে উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে মনোনয়ণপত্র উত্তোলন করেন।
এ বিষয়ে উপজেলা সহকারি রিটারিং কর্মকর্তা মুজিবুল আলম জানান, আগামী ১৬ জানয়ারী নির্বাচন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।