সকল জল্পনা কল্পনা শেষে আসন্ন সান্তাহার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হলেন আশরাফুল ইসলাম মন্টু। গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়-য়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে চুড়ান্ত ভাবে মনোনীত করার ফলাফল প্রকাশিত করেন। তিন সন্তানের জনক আশরাফুল ইসলাম মন্টু বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য, আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সান্তাহার ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি সান্তাহার পৌরসভা নির্বাচন ঘোষণা করেন। এই উপলক্ষে একাধিক মেয়র প্রার্থী মনোনয়নের জন্য প্রার্থীতা চাইলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে আশরাফুল ইসলাম মন্টুকে মনোনীত করা হয়েছে। তাকে মনোনীত হওয়ার খবর সান্তাহার পৌর শহরের এলে তাকে অভিনন্দন জানিয়ে রাতেই একটি মিছিল বের করে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতা-কর্মীরা।