রেলপথ মন্ত্রণালয়ে মহাপরিচালকের পদ (ডিজি) নিয়ে তিনজনের মধ্যে জোড় লড়াই চলছে। তাঁরা সবাই গোপনে ডিজি হওয়ার জন্য যুদ্ধে মাঠে নেমেছেন বলে রেলওয়ের সূত্র জানাচ্ছেন। তাঁদের সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বোঝা মাথায় নিয়েই ডিজি হওয়ার জন্য যুদ্ধের ময়দানে নেমেছেন। তারা হলেন, বর্তমান ডিজি মো.শামসুজ্জামান, মো.হাসান মনসুর, এবং এডিজি আরএস মো. মঞ্জুর উল-আলম চৌধুরী।
বর্তমান মহাপরিচালকের (ডিজি) বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনে( দুদক)। যার তদন্ত কর্মকর্তা কমিশনে মানিলন্ডারিং শাখার সহকারী পরিচালক মো.মামুনুর রশিদ। দুদকের এই কর্মকর্তা ইন্দোনেশিয়া থেকে ২০০ কোচ (বগি)কেনা প্রকল্পের তথ্য উপাত্ত চেয়ে রেলওয়ের সচিবকে ২০১৯ সালের ৯ অক্টোবর নোটিশ দেয়। দুদকের চাহিদাপত্র সরবরাহের জবাব দিয়েছেন বর্তমান রেল সচিব মো.সেলিম রেজা। সচিবের দেয়া জবাবে দুদককে জানানো হয়েছে ওই সময়ে কোচ ক্রয় সংক্রান্ত কোন নথি পাওয়া যাচ্ছে না। কমিশন সূত্রে জানা গেছে দুর্নীতির অভিযোগ থেকে রক্ষা পেতে জোড় তদবির করছেন বর্তমান ডিজি মো. শামসুজ্জামান। অর্থপাচারের অভিযোগ দুদকের যিনি তদন্ত করছেন তিনি অনভিজ্ঞ বলে কমিশনের আরেক কর্মকর্তা জানিয়েছেন। ওই সময় কোচ ক্রয় প্রকল্পের পরিচালক ছিলেন রেলের বর্তমান ডিজি। পিটি ইনকার কাছ থেকে কেনা বগির গঠনে ক্রয়াদেশের শর্তের সঙ্গে মিল নেই বলে অভিযোগ এসেছিল সরকারি নথিতে। রেলের সংসদীয় স্থায়ী কমিটিতেও বিষয়টি আলোচিত হয়েছিল। দুদকের মানিলন্ডারিং শাখার পরিচালক মো.গোলাম শাহরিয়ার বলেন, নিয়ম অনুযায়ী তদন্ত চলছে। তবে কমিশনের এই কর্মকর্তার কোথার ইঙ্গিত শক্তিশালী নয়। দুদক আগের অবস্থান থেকে সরে আশার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমান ডিজির দপ্তর সূত্রে জানা গেছে তিনি আর সময় বৃদ্ধির আবেদন করবেন না। অপর এক সূত্রে জানা যায় ডিজির ওই চেয়ার আঁকড়ে ধরে রাখতে সর্ব্বোচ পর্যায়ে জোড় তদবির করছেন। তিনি ২০২১ সালের জানুয়ারি মাসে অবসরে যাওয়ার কথা রয়েছে। ইন্দোনেশিয়া থেকে ক্রয় করা ২০০ কোচে বায়ু টয়লেট স্থাপন প্রকল্পের পরিচালক (পিডি) মো.বোরহান উদ্দিন ২০০ কোচের ভেট বাবদ সরকারের দেয়া ৭'শ ১০ কোটি ৩৬ লাখ টাকার হিসেব দিতে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপন করছেন। তার মধ্যেও স্বচ্ছতার অভাব রয়েছে।
এদিকে কোরিয়া থেকে ২০০ কোচ (বগি) ক্রয়ে ওই প্রকল্পের সাবেক পরিচালক (পিডি) মোহাম্মদ হাসান মনসুরের বিরুদ্ধে টেন্ডার আগে দিয়ে বাজেট বরাদ্দ পরে চেয়ে প্রতারণার অভিযোগ আনা হয়। ওই ঘটনা তদন্তে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষ তদন্ত করে প্রায় দুই মাস আগে সচিবের দপ্তরে প্রতিবেদন জমা দেন। সচিবের দপ্তর সূত্র জানায় হাসান মনসুরের বিরুদ্ধে করা তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত টিম। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি সচিবের দপ্তর থেকে সিলগালা করে উপসচিব মো.আব্দুর রহিমের দপ্তরে পাঠানো হয়। আব্দুর রহিম বলেন, প্রতিবেদন খুলে দেখার সুযোগ নেই। তবে তদন্ত সূত্রে জানা গেছে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত দল। অভিযুক্তর বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। উপসচিব জানান, সিলগালা করা প্রতিবেদন আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। রেলপথ মন্ত্রণালয়ের আরেক সূত্র বলছে গত সপ্তাহে ওই প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয় আবার রেলপথ মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছেন। প্রতিবেদনটি এখন ধোঁয়াশার চাদরে ঢাঁকা। এর আগে একান্ত এক সাক্ষাতকারে হাসান মনসুর জানিয়েছিলেন বর্তমান ডিজি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নানা অপপ্রচার করছে তাঁর বিরুদ্ধে। যাতে ডিজি না হতে পারেন তিনি। এমনটাই দাবি করেছিলেন হাসান মনসুর।
অপরদিকে অতিরিক্ত মহাপরিচালক (এডিজি আরএস) মঞ্জুর উল-আলম চৌধুরী ডিজি হওয়ার হাল ছাড়েননি। প্রথম দিকে তিনিও মন্ত্রীর দপ্তর থেকে সচিবের দপ্তর দৌড় ঝাপ করেছেন। ৮৮তম বিসিএস ব্যাচ হওয়ায় ভেস্তে যায় ডিজি হওয়ার স্বপ্ন। তবুও হাল ধরে আছেন তিনি। পণ্যের গায়ে মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দামে করোনা সুরক্ষা ক্রয়ের অভিযোগ রয়েছে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মঞ্জুর উল আলম চৌধুরীর বিরুদ্ধে। এই অভিযোগ তদন্ত করেন রেলওয়ের যুগ্ম সচিব মো.ফারুকী। তদন্তে এডিজি আরএসসহ মোট ২৯ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মন্ত্রণালয়ে। এছাড়াও মঞ্জুর উল-আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আছে দুদকে।
সচিবের দপ্তর সুত্রে গত বৃহষ্পতিবার জানা গেছে হাসান মনসুরের অভিযোগ প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ফেরত কোন নথি হাতে আসেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কোন এক প্রকল্পের পরিচালক একান্ত এক সাক্ষাতকারের প্রতিবেদকে বলেন, বর্তমান ডিজির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুই বছর আগেই রয়েছে। বর্তমান মহাপরিচালককে নিয়ে মিডিয়াতে প্রায়ই তাঁর অতীতের অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টিতে আশার পরও তাঁকেই ওই আসনে বহাল রাখতে চেষ্টা চালাচ্ছেন। তাহলে কি রেলকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করা হবে এমন প্রশ্নই রাখলেন তিনি।। কর্তাব্যক্তিরা যদি সেই সিদ্ধান্তে অটল থাকেন তাহলে রেলওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বেশি সময় লাগবে না।
আরেক কর্মকর্তা জানান,৬ মাস আগে ও রেলের সুনাম অক্ষুণ্ণ ছিল। পদোন্নতির বৈষম্যের কারণে সিনিয়র কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে মিডিয়ার কাছে মুখ খুলতে শুরু করেছে। যার ফলে আস্তে আস্তে রেলওয়ের দুর্নীতির সব মুখোশ উন্মোচন হচ্ছে। এমন সিদ্ধান্তে কর্তৃপক্ষের সততা ও নিষ্ঠা বিলিন হয়ে যাবে। এই কর্মকর্তা বলেন,সুনাম ধরে রাখার এখনও সময় আছে।
হাসান মুনসুরের অভিযোগ তদন্ত কর্মকর্তা রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মেডিক্যালে ভর্তি থাকায় কথা বলা সম্ভব হয়নি।