মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের মহিনন্দে স্বপ্নযাত্রা সমাজ সংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালন করেছে। কর্মসুচীর মধ্যে অন্তর্ভূক্তি ছিলো জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রীতি ক্রিকেট ম্যাচ, আনন্দ ভোজন, ব্যাড মিন্টন টুর্নামেন্টের আয়োজন ও শীত বস্ত্র বিতরণ।
শুক্রবার বিকেলে জেলা সদরের মডেল মহিনন্দ ইউপি কমপ্লেক্স ভবন সংলগ্ন স্থানে স্বপ্নযাত্রা সমাজ সংঘের কার্যালয় শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। স্বপ্নযাত্রা সমাজ সংঘের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফজলুল কবিরের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক ও লেখক মোঃ আমিনুল হক সাদী,সংগঠনের উপদেষ্টা সমাজ কর্মী মোঃ আরিফুজ্জামান নোমান, মোঃ আতাউর রহমান, মনিরুজ্জামান রুবেল, আহবায়ক আজহারুল ইসলাম জামান, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, মোঃ শাহজাহান, সদস্য সচিব সালাহ উদ্দিন মোঃ নাঈম, কোষাধ্যক্ষ শাহবিয়া আলম নাদিম, কার্যকরী সদস্য মোঃ রাজুৃ মিয়া, মোঃ উবাইদুল, নাজমুল ইসলাম, মোঃ শাকিল ও মাও আশরাফুল আলম প্রমুখ।
এ সময় স্বপ্নযাত্রা সমাজ সংঘের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শৃঙ্খলা একতা সামাজিক দায়বদ্ধতা স্লোগানে মহিনন্দ ইউনিয়নে অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবীমুলক স্বপ্নযাত্রা সমাজ সংঘের কার্যাবলী সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছে।