শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে সাহিত্য পরিষদের ভেঙে ফেলা ভবনের সামনে মানববন্ধন করেন জেলার সব সাংস্কৃতিক সংগঠনের নেতারা। জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারুর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে স্মারকলিপি দেন নেতারা।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সড়ক প্রশস্তকরণের অজুহাতে ভেঙে দেওয়া হয় যশোরের ঐতিহ্যবাহী সংগঠন যশোর সাহিত্য পরিষদের এ কার্যালয়টি। এর প্রতিবাদেই এ মানববন্ধেনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নেতৃবৃন্ধরা বলেন, প্রায় ৩৮বছর ধরে ওই ভবনে যশোরের কবি, সাহিত্যিকরা সাহিত্যচর্চা করে আসছেন। কোনো কিছু না জানিয়ে আকস্মিক ভবনটি ভেঙে দেওয়ায় কবি, সাহিত্যিকরা মর্মাহত। এজন্য দ্রুত ভবনটি সংস্কার করে রক্ষার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে নেতারা জেলা প্রশাসকের বাসভবনে যান। এ সময় তারা জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের কাছে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং সাহিত্য পরিষদ সংস্কার করে রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে যশোর সাহিত্য পরিষদের সভাপতি শাহীন ইকবাল, সদস্য মাজেদ নেওয়াজ, সদস্য কামরুল হাসান, শামীমা ইয়াসমিন শম্পা, বিদ্যুৎ দে, পুনশ্চ যশোরের উপদেষ্টা সুকুমার দাস, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দিপংকর দাস রতন, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক দিপংকর বিশ্বাস, ভৈরব সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সায়েদা বানু শিল্পীসহ সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।