তানোরে জমির মাঠে রাতে দুইদিন ব্যাপি ১৬ টিমের অংশগ্রহণে গ্রাম বাংলার ঐতিয্যবাহী বদন খেলা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এলাকার বিভিন্ন গ্রামের হাজারো উৎসুখ বিভিন্ন বয়সীরা উপচে পড়া ভীড়ে খেলা উপভোগ করেন। বিজয়ী ১ম ও ২য় দলকে পুরুস্কার হিসেবে প্রদান করা হবে ২টি খাঁশি।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বদন খেলার উদ্বোধনীতে ৮টি টিমের খেলা চলে রাত ১২টা পর্যন্ত। শুক্রবার রাতে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করার ঘোষনা দেয়া হয়েছে।
বারোঘরিয়া সোনার বাংলা যুব সংঘ ও গ্রামবাসীর যৌথ আয়োজনে জমির খোলা মাঠে বিদু্যুতের আলোয় অনুষ্ঠিত বদন খেলার উদ্বোধন করেন কামারগাঁ ইউনিয়ন আ.লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান পদে আ.লীগ দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী ফজলে রাব্বী ফরহাদ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শিদের সাথে কথা বলে জানা গেছে, বিলুপ্ত প্রায় এক সময়ের গ্রামবাংলার ঐতিয্যবাহী জনপ্রিয় বদন খেলা গ্রামে ফিরিয়ে আনতে বদন খেলার আয়োজন করা হয়েছে।
খেলা উপভোগ করতে আসা বিভিন্ন গ্রামের যুবকসহ বয়স্করা বলেন, ২০ বছর আগে গ্রামের মাঠে আনুষ্ঠানিকভাবে বদন খেলা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি গ্রামের আনাচে-কানাতে মাঠে ময়দানে যুবকদের কাছে বদন খেলা ছিলো খুবই জনপ্রিয়।
কিন্তু কালের বিবর্তনে সেই খেলা এখন আর তেমন হয়না। দীর্ঘদিন পরে বদন খেলা দেখতে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎফুল্লতার সাথে খোলা ও ফাঁকা মাঠে ঠান্ডার মধ্যেও বদন খেলা উপভোগ করেছেন বয়স্ক ও আঁধা বয়সী নারী-পুরুষরা। তবে, যুবকসহ শিশু কিশোরদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা ও উৎফুল্লতার কমতি ছিলো।
আয়োজকরা জানান, ফাইনাল খেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা দেখা ও ১ম পুরুস্কার হিসেবে প্রদান করা হবে ছাগলের বড় ১টি খাঁশি এবং ২য় প্ররুস্কার হিসেবে প্রদান করা হবে ছোট ১টি খাঁশি।