রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হুজরাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসদার হোসেনের বিরুদ্ধে দুর্নীতিও অনিয়মের অভিযোগ উঠেছে। গত ১৭ ডিসেম্বর ওই স্কুলের পরিচালনা পর্যদের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে তিনি বলেন, হুজরাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমাসে নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয়ের অর্থ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ব্যয় করেন। সে কোনদিন স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি বা ম্যানেজিং কমিটির কারো নিকট বল ভাউচার অনুমোদন করেননি। সমস্থ আর্থিক লেনদেন রশিদের মাধ্যমে করতে হবে। ৫ হাজার টাকার বেশী থাকলে তা ব্যাংকে পাঠাতে হবে বলে রেজুলেশন করা থাকলেও তিনি হাজার হাজার টাকা নিজের কাছেই রেখে দেন।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অসাদাচারণ করেন। বিদ্যালয়ের ভেতর শিক্ষার্থী, শিক্ষকসহ সবার সামনে প্রকাশ্যে ধূমপান করেন বলেও অভিযোগ করেন।
তিনি আরো অভিযোগ করেন, ম্যানেজিং কমিটির অভিভাবক, শিক্ষক কর্মচারী কাউকে না জানিয়ে অযোগ্য ও তার পছন্দের ব্যক্তিতে এডহক কমিটির সভাপতি করেছেন। এর ফলে এডহক কমিটির অভিভাবক সদস্য গোলাম মোস্তফা ও এনামুল হক গত ৮ ডিসেম্বর সভাপতিকে পদত্যাগ পত্র দিয়েছেন।
এর ফলে ওই বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-কর্মচারী এবং এলাকার জনগণের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মাসদার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি, এসব অভিযোগ সম্পন্ন অস্বীকার করেন। তিনি অভিযোগকারী আবদুর রাজ্জাকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে বলেন, তিনি জামায়াত জঙ্গিবাদ হতে আসা। দীর্ঘদিন হতে সভাপতির পদে তিনি ছিলেন এবার না হতে পেরে এসব করছেন। আমিও তার বিরুদ্ধে অভিযোগ দেবো বলে জানান।
গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দুলাল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার তেমন ভাবে জানা নেই। সম্ভবত রাজশাহী ডিডি অভিসে আছে সিটি তদন্ত ভার দেওয়া হয়েছে বলে জানান।