উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজেরা বেগম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১টায় বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি মরহুম আজাহার উদ্দিন কম্পানির স্ত্রী। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হাসান দুদুর মা এবং বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের বাঘা উপজেলা প্রতিনিধি নুরুজ্জামানের দাদি শাশুড়ী। তার ৬ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। হাজেরা বেগম ছিলেন একসজন সমাজ সেবক। তিনি ১৯৭৩ সালে তৎকালিন উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। শুক্রবার বেলা ৩টায় নারায়ণপুর ঈদগা মাঠে জানাজার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় ঈদগাহে দাফন করা হয়। তার জানাজায় অংশগ্রহণ করে শোক সপ্তন্তক পরিবারের প্রতি সমবেদনা জানান বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বাগমামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, বাঘা উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী, বাঘা পৌর আওয়ামলীগের সভাপতি আবদুল কুদ্দস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা প্রমুখ।