রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।
শিক্ষক জাফর ইকবালের সঞ্চালনা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষর্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
“মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’’ এই প্রতিবাদ্যকে নিয়ে বক্তারা বলেন, দালাল ধরে আর কেউ বিদেশ যাওয়ার চেষ্টা করবেন না। বর্তমান সরকার বিদেশে লোক পাঠানোর মাধ্যমে বিপুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। এ লক্ষে সরকার বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং ও ভাষা শেখার ব্যাবস্থা করাসহ জেলা পর্যায় সেবা কেন্দ্র চালু করেছেন। এখন থেকে যারা বিদেশ যেতে চান তারা অবশ্যই দক্ষ হয়ে দেশ ত্যাগ করবেন।