বগুড়ার শাজাহানপুরে মােবাইল ফোনে ডেকে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ( ১২ ) ধর্ষণের ঘটনা ঘটেছে । এ ঘটনায় সাগর ( ২২ ) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার ( ১৬ ডিসেম্বর ) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ । সাগর বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃঞ্চপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ।
মামলা সূত্রে জানা যায় , সম্প্রতি সাগরের পরিবারের পক্ষ থেকে ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় । স্কুলছাত্রী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে । এতে সাগর ক্ষিপ্ত হয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার হুমকি দেয় । শনিবার (১২ ডিসেম্বর) সকালে সাগর তার মােবাইল ফোন থেকে ওই স্কুলছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে । ওই স্কুলছাত্রী হাসপাতালে যাওয়ার জন্য বের হলে পথিমধ্যে সাগরের বন্ধু ও দুলাভাই পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় । সেখানে আটকে রেখে রাতভর তাকে ধর্ষণ করে সাগর । এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন ।
শাজাহানপুর থানার এসআই ওবায়দুল্লাহ আল মামুন জানান , মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে সাগরকে গ্রেপ্তার করা হয় । বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে সাগরকে জেলহাজতে পাঠানাে হয়েছে ।