মহান বিজয় দিবসে কিশোরগঞ্জের হোসেনপুরে পাবলিক লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলার অফিসার্স ক্লাবে এ লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ,এস,এম জাহিদুর রহমান।
এসময় সঙ্গে ছিলেন ইউএনও এ,এস,এম জাহিদুর রহমানের স্ত্রী তুলতুল শাফেয়ী আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, হোসেনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মুঞ্জুরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকারসহ অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ, আমন্ত্রিত ব্যক্তিবর্গ ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।