বরগুনায় এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল মাতাবে বরগুনা বয়জে ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।
মুজিববর্ষ উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর সকাল ১১ টায় বরগুনা জেলা স্টেডিয়ামে।
ফাইনালে বরগুনা বয়েজের হয়ে মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবং সোহাগ গাজী। বিষয়টি নিশ্চিত করেন, বরগুনা বয়েজের ক্যাপ্টেন মইনুল ইসলাম ও স্বত্বাধিকারী ইশতিয়াক সোহাগ।
এর আগে গত শুক্রবার সকালে এবং বিকেলে অনুষ্ঠিত সেমিফাইনালে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে বরগুনা বয়জে ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।