বরগুনায় চাচাতো দাদা কর্তিক ৫ বছরের শিশু নাতিকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে,বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামে।
বুধবার দুপুরে দিকে শিশুটির বাড়ির আঙিনায় ডেকে নিয়ে চাচাতো দাদা মতি সিকদার (৫০) যৌন হয়রানি করেন। পরে শিশুটি গিয়ে মায়ের কাছে বলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির মা স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে জানালে, চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু শিশুটিকে বরগুনা সদর থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশুটির চিকিৎসার জন্য দ্রুত বরগুনা জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।
এখনো অভিযুক্ত দাদা মতি সিকদারকে আটক করতে পারেনি পুলিশ।