বাংলাদেশ স্বধীনতার মহা নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ও ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকায় বসবাসকারী ৫২ জন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত ফলক উন্মেচনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল এ নামফলকের উন্মেচনের উদ্বোধন করেন।
মহেশপুর পৌর মেয়র আবদুর রশিদ খানের অর্থ্যায়নে মহেশপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বাংলাদেশ স্বধীনতার মহা নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ও পৌর এলাকায় বসবাসকারী ৫২ জন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত ফলকটি নির্মান করা হয়।
মহেশপুর পৌর মেয়র আবদুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কু-ু,জেলা পরিষদের সমস্য এম এ আসাদ,শেখ হাসেম আলী,খবির উদ্দিন,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ¦ শরিফুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আবদুস সাত্তার,মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম,মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,ব্যাংকার হুমায়ুন কবির,পৌর কাউন্সিলর আবদুস সালাম, রুহুল আমিন মিণ্টু, কাজি আতিয়ার রহমান,আবুল হাসেম পাঠান,বাবুল হোসেন,প্রভাষক মুকুল গাজি,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
পরে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।